• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৩১:৫১ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ব্যাকফুটে ট্রাম্প, ডেমোক্র্যাটদের ‘ব্লু ওয়েভ’-এর পূর্বাভাস

৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৬:২১

ব্যাকফুটে ট্রাম্প, ডেমোক্র্যাটদের ‘ব্লু ওয়েভ’-এর পূর্বাভাস
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে বহুল প্রতীক্ষিত মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ৩ নভেম্বর মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ৪৩৫টি প্রতিনিধি পরিষদ এবং ৩৫টি সিনেট আসনে একযোগে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতির কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা মারাত্মকভাবে কমে যাওয়ার প্রেক্ষাপটে ডেমোক্র্যাটরা বড় ধরণের জয় বা ‘ব্লু ওয়েভ’ নিশ্চিত করতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নির্বাচনের ঠিক আগেই রাজনৈতিকভাবে তীব্র চাপে পড়েছে রিপাবলিকান পার্টি। সাম্প্রতিক জরিপগুলো অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের জনসমর্থন নেমে এসেছে প্রায় ৩০ শতাংশে। অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দেশের অধিকাংশ ভোটারের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে।

আরও পড়ুন

শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই ইউক্রেনে রুশ হামলা, নিহত ২৬

এরই মধ্যে আইনি লড়াইয়ে বড় রকমের ধাক্কা খেয়েছে ট্রাম্প প্রশাসন। ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় ২০ হাজারেরও বেশি ডাকভোট গণনা বন্ধের দাবিতে ট্রাম্পের বিচার বিভাগ সুপ্রিম কোর্টে জরুরি আবেদন করেছিল। তবে দেশের সর্বোচ্চ আদালত কোনো ব্যাখ্যা ছাড়াই যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সেই আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন।

এদিকে নির্বাচনী উৎসাহের মধ্য দিয়ে দেশজুড়ে ভেঙেছে আগাম ভোটের রেকর্ড। মঙ্গলবার ভোট শুরুর আগেই ৫৭ মিলিয়নেরও বেশি নিবন্ধিত আমেরিকান ডাকযোগে কিংবা সরাসরি কেন্দ্রে গিয়ে আগাম ভোট দিয়েছেন, যা ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের মোট রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

বিশ্বখ্যাত রাজনৈতিক বিশ্লেষক ডক্টর ল্যারি স্যাবাতো পূর্বাভাস দিয়ে জানিয়েছেন, এই মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সেনেট—উভয় কক্ষেই ডেমোক্র্যাটিক পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে আগামী দুই বছর ট্রাম্পের প্রশাসনিক নীতি বাস্তবায়ন, বাজেট পাস এবং বিচারক নিয়োগ প্রক্রিয়া চরম জটিলতার মুখে পড়বে।

আরও পড়ুন

অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসাসু’

প্রচলিত রিপাবলিকান দুর্গ হিসেবে পরিচিত ব্যাটেলগ্রাউন্ড অঙ্গরাজ্যগুলোতেও কঠোর প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন ট্রাম্প মনোনীত প্রার্থীরা:

ক্যানসাসে ডেমোক্র্যাটিক প্রার্থী অ্যাডাম হ্যামিল্টন দীর্ঘদিনের রিপাবলিকান আধিপত্য ভেঙে বড় অঘটনের ইঙ্গিত দিচ্ছেন। ডেমোক্র্যাটিক প্রার্থী জেমস তালারিকো ও রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

মিশিগানে ইতিহাস গড়ার দোড়গোড়ায় ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল-সাইয়েদ। নির্বাচিত হলে তিনি হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসেও প্রথম মুসলিম সিনেটর।

আরও পড়ুন

নেপালে ২ হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ভারতীয় নাগরিক

সারাদেশে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই লাখ লাখ আমেরিকান আজ কেন্দ্রে গিয়ে চূড়ান্ত রায় প্রদান করছেন।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ