• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৪:১৫ (12-Jul-2026)
  • - ৩৩° সে:

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২ জুলাই ২০২৬ বিকাল ০৪:৫২:১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৯৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

১২ জুলাই রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হাম রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৮ জনে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া আরও ৮৭৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৫০০ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১ লাখ ১১ হাজার ৪৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে হাম ও উপসর্গ নিয়ে মোট ৯৪ হাজার ৩৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯০ হাজার ৬০৫ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সুন্দরবনে ফিরল ফাঁদে আটকে আহত সেই বাঘিনী
সুন্দরবনে ফিরল ফাঁদে আটকে আহত সেই বাঘিনী
১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:১০:১০








দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
১২ জুলাই ২০২৬ বিকাল ০৪:৫২:১৩


Follow Us