• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:০৮:১৮ (28-Aug-2026)
  • - ৩৩° সে:

মির্জাগঞ্জে ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক এক দালালের কারাদণ্ড

১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:২১

মির্জাগঞ্জে ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক এক দালালের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে ভূমি অফিসে এক দালাল বাবলু হাসান (২৮) নামের একজন আর্জেন্টিনার সমর্থককে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

১২ জুলাই রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন-উপজেলার সুবিদখালী গ্রামের মো. মোশারফ হাওলাদারের ছেলে। পরে তাকে মির্জাগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী বলেন, উপজেলা ভূমি অফিসকে দালাল মুক্ত রাখতে ও সেবা গ্রহীতাদের হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। একাধিক ভূমিসেবা গৃহীতার অভিযোগের ভিত্তিতে তাকে এর আগে সতর্ক করা হয়।

তিনি আরও বলেন, পূর্বে সতর্ক করা সত্ত্বেও আজ একই কাজ করার জন্য বাবলু হাসান ভূমি অফিসে আসলে তাকে এক মাসের বিনাশ্রম দণ্ড দেয়া হয়েছে। উপজেলা ভূমি অফিসকে দালাল মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জাতীয় সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
জাতীয় সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
২৭ আগস্ট ২০২৬ রাত ০৯:২৮:১৯





কালিহাতীতে দুই মিষ্টির দোকানে জরিমানা
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে জরিমানা
২৭ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪০