• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৬:৫৫ (12-Jul-2026)
  • - ৩৩° সে:

সুন্দরবনে ফিরল ফাঁদে আটকে আহত সেই বাঘিনী

১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:১০:১০

সুন্দরবনে ফিরল ফাঁদে আটকে আহত সেই বাঘিনী

অনলাইন ডেস্ক: সুন্দরবনে চোরা শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনীটি দীর্ঘ ছয় মাসের চিকিৎসা ও নিবিড় পরিচর্যার পর পুরোপুরি সুস্থ হয়ে আবারও ফিরেছে তার প্রাকৃতিক আবাসস্থলে।

১২ জুলাই রোববার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকার গভীর বনে বাঘিনীটিকে অবমুক্ত করা হয়। বাঘিনীটির নিরাপদ বিচরণ ও স্বাভাবিক অভিযোজন পর্যবেক্ষণের জন্য বন বিভাগের পক্ষ থেকে এলাকায় ২০টি ইনফ্রারেড ক্যামেরা স্থাপন করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি সুন্দরবনের পূর্ব অংশের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারী ফরেস্ট টহল ফাঁড়ির আওতাধীন শরকির খালসংলগ্ন এলাকায় একটি বাঘিনী ফাঁদে আটকা পড়ার খবর পাওয়া যায়। পরদিন ৪ জানুয়ারি ট্রাঙ্কুইলাইজারগান ব্যবহার করে বাঘিনীটিকে অচেতন করে উদ্ধার করা হয়।

পরে ফাঁদ কেটে লোহার খাঁচায় করে বাঘিনীটিকে খুলনায় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসনকেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রায় ছয় মাস চিকিৎসা ও নিবিড় পরিচর্যার পর সুস্থ হয়ে ওঠে বাঘিনীটি।

বাঘিনী অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, খুলনা সার্কেলের বন সংরক্ষক ইমরান আহমেদসহ বন বিভাগের কর্মকর্তারা।

এ সময় প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, দেশে এই প্রথমবারের মতো আহত অবস্থায় উদ্ধার করা কোনো বাঘকে চিকিৎসা দিয়ে সুস্থ করার পর আবারও তার নিজ আবাসস্থল সুন্দরবনে ফিরিয়ে দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত
ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত
১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:৫৯




সোমবার শোক দিবস পালন করবে বিএনপি
সোমবার শোক দিবস পালন করবে বিএনপি
১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:২৬


সুন্দরবনে ফিরল ফাঁদে আটকে আহত সেই বাঘিনী
সুন্দরবনে ফিরল ফাঁদে আটকে আহত সেই বাঘিনী
১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:১০:১০



Follow Us