• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৩৫:০০ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

পরপর ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম-ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা

৪ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৮:৫৫

পরপর ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম-ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা

আন্তর্জাতিক ডেস্ক: ৭৫ মিনিটের ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। ৩ অক্টোবর শনিবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে রাত দেড়টার মধ্যে মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরায় এসব ভূমিকম্পের উৎপত্তি হয়। এর কয়েক ঘণ্টা পর রোববার ভোরেও ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে কক্সবাজার ও টেকনাফ সীমান্তবর্তী এলাকা কেঁপে ওঠে। চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়।

এর প্রায় এক মিনিট পর বাংলাদেশ-ভারত সীমান্তের ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এতে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।

পরে রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা ও ডালাই এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এ কম্পনেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া যায়। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্যেও ত্রিপুরার ডালাই এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের তথ্য রয়েছে।

এদিকে, রোববার ভোর ৪টার দিকে ঢাকা থেকে প্রায় ৪৪৩ কিলোমিটার দূরে ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এখন পর্যন্ত এসব ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?
দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?
৪ অক্টোবর ২০২৬ সকাল ১০:২১:৩৩