• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৪৩:৪২ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

ভৌতিক সিনেমার শুটিংয়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

৪ অক্টোবর ২০২৬ সকাল ০৯:১৫:০৮

ভৌতিক সিনেমার শুটিংয়ে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক: ভোজপুরি হরর-কমেডি সিনেমা ‘ভূতনি কা বদলা’র শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন অভিনেত্রী সঞ্জনা পাণ্ডে। ভারতের উত্তরপ্রদেশে সিনেমাটির দৃশ্যধারণের সময় হঠাৎ আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাঁর পোশাকে আগুন ধরে যায়। তবে সেটে থাকা কলাকুশলীদের তাৎক্ষণিক তৎপরতায় নিরাপদে সরিয়ে নেওয়া হয় অভিনেত্রীকে।

জানা গেছে, সিনেমাটির একটি দৃশ্যে আগুন ব্যবহারের প্রয়োজন ছিল। চিত্রনাট্য অনুযায়ী আগুনের মধ্যে দাঁড়িয়ে অভিনয় করছিলেন সঞ্জনা। দৃশ্যধারণের সময় হঠাৎ বাতাসের গতি বেড়ে গেলে আগুন ছড়িয়ে পড়ে তাঁর পোশাকে। মুহূর্তেই সেটে আতঙ্ক তৈরি হয়।

পরিস্থিতি বুঝতে পেরে শুটিং ইউনিটের কর্মীরা দ্রুত এগিয়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সঞ্জনাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় অন্য কেউ আহত হননি।

দুর্ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করেন সঞ্জনা। তিনি জানান, সিনেমার গল্প ও চরিত্র যথাযথভাবে তুলে ধরতে পুরো দল নিষ্ঠার সঙ্গে কাজ করছে। সিনেমাটি মুক্তির পর দর্শক গল্পের উপস্থাপন ও অভিনয় উপভোগ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

‘ভূতনি কা বদলা’ একটি ভোজপুরি হরর-কমেডি সিনেমা। এতে সঞ্জনা পাণ্ডে ছাড়াও অভিনয় করছেন অরবিন্দ আকেলা কাল্লু, পূজা গাঙ্গুলী ও মাহী শ্রীবাস্তব।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বিশ্ব প্রাণী দিবস আজ
বিশ্ব প্রাণী দিবস আজ
৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৮:১৪