ডেস্ক রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ৪ অক্টোবর রোববার থেকে ১০ অক্টোবর পর্যন্ত ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে দলটি।
রোববার সকাল ৯টায় রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে এ কর্মসূচির উদ্বোধন করবেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং মশাবাহিত এ রোগের বিস্তার রোধে জনগণকে সম্পৃক্ত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ জন্য দলটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছিল জামায়াতে ইসলামী।
দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রকাশিত তথ্যেও ৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালনের কথা জানানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available