ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল শিবপুর
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ ১৭ আগস্ট সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে অনুভূত ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ০।আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়।তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।ভূমিকম্পটির মাত্রা কম হওয়ায় এটিকে মৃদু ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।