• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:০৩:১২ (11-Oct-2026)
  • - ৩৩° সে:

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহতদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০৪:২৭

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহতদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এই হামলার ঘটনায় আরও ৪ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

১১ অক্টোবর রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আহতদের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ রাখতে বাংলাদেশ দূতাবাসকে বলা হয়েছে। এ সময় দেশটিতে থাকা বাংলাদেশিদের নিরাপদে থাকার অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, রিয়াদের বিমানবন্দরের পাশাপাশি সৌদির অন্যান্য বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি বুঝে বিমান চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় ২ বাংলাদেশি নাগরিকের নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটি অবিলম্বে সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আহত ও নিহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সুনামগঞ্জের ছাতকে বিদেশী রিভলবার উদ্ধার
সুনামগঞ্জের ছাতকে বিদেশী রিভলবার উদ্ধার
১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩১:৩৮

হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু
১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৮:১২