• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৪৪:৫২ (11-Oct-2026)
  • - ৩৩° সে:

কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ

১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১১:০৬

কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ

অনলাইন ডেস্ক: ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে আনা হয়েছে। ঢাকায় জানাজা শেষে তার মরদেহ চট্টগ্রামের রাউজানে গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

১১ অক্টোবর রোববার বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে রোটনের মরদেহ দেশে আনা হয়। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান এ তথ্য জানান। রোটনের স্ত্রী আরেফা সুলতানা মরদেহ গ্রহণ করেন।

এর আগে ১০ অক্টোবর শনিবার সকাল ৭টার দিকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে মারা যান রোটন। তার স্ত্রী জানান, তিনি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন। মৃত্যুর ছয় দিন আগে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছিল।

রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন তিনি।

ছাত্রলীগের দায়িত্ব পালনের পর আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হন রোটন। ২০২১ সালে তাকে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সুনামগঞ্জের ছাতকে বিদেশী রিভলবার উদ্ধার
সুনামগঞ্জের ছাতকে বিদেশী রিভলবার উদ্ধার
১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩১:৩৮

হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু
১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৮:১২