• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৫০:১৫ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে: তথ্যমন্ত্রী

২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫২:১০

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে: তথ্যমন্ত্রী
সচিবালয়ে কথা বলছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

২৬ নভেম্বর বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন।

পলাতক আওয়ামী লীগ নেতাদের স্থলবন্দর পরিদর্শনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার জন্য ভারতের সীমান্ত পরিদর্শন করেছেন তারা।

আরও পড়ুন

এ দেশে ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি আরও বলেন, ভারতে বসে শেখ হাসিনা কী বললো না বললো, তাতে দেশটির সঙ্গে বিশাল আলোচনার বিষয় আছে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্য বিজেপি সরকার বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের মতো মিথ্যা প্রচারণা চালিয়ে শেখ হাসিনার গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে চায়। দেশ এগিয়ে যাচ্ছে এটা আওয়ামী লীগ সহ্য করতে পারছে না বলেও জানান তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড আরম্ভ করেনি, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। ভারতের হরিবল, মিজারেবল পররাষ্ট্র নীতি আছে। প্রতিবেশি দেশ নেপাল, ভুটান, শ্রীলঙ্কার সঙ্গে এ কারণেই তাদের সম্পর্ক খারাপ। বাংলাদেশের সঙ্গেও তা শুরু হয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেফতার
পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেফতার
২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:০৭

আজ অভিনেত্রী মিমির বিয়ে
আজ অভিনেত্রী মিমির বিয়ে
২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৮:২৪




অর্জুনের জীবনে নতুন প্রেম?
অর্জুনের জীবনে নতুন প্রেম?
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮:১৩

শাহরুখ-অনন্ত আম্বানি বিতর্কে আইনি নোটিশ!
শাহরুখ-অনন্ত আম্বানি বিতর্কে আইনি নোটিশ!
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৬:৩৮