• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৩৪:১৯ (29-Oct-2026)
  • - ৩৩° সে:
ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে কমিটি, যারা আছেন

ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে কমিটি, যারা আছেন

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সভাপতি করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রজেক্ট (ই-জেএসপি)’ বাস্তবায়নের লক্ষ্যে সংসদ সদস্যদের সমন্বয়ে ১০ সদস্য বিশিষ্ট ‘ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে।১৫ অক্টোবর বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নির্দেশনাক্রমে এই কমিটি গঠন করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন— লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিনকাসেম (ব্যারিস্টার আরমান), চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান, রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিন্জ।আরও পড়ুন: ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন?এ ছাড়াও নবগঠিত এই কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ব্রডকাস্টিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির (বিএন্ডআইটি) মহাপরিচালক।নবগঠিত এই কমিটি ইউএনডিপি কর্তৃক প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ শীর্ষক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পর্যালোচনা করে সুপারিশ প্রদান এবং ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। এ ছাড়াও প্রয়োজন অনুসারে কমিটিতে আরও সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।