• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:০৮:৪৩ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৯০০ মামলা

২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৫:১০

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৯০০ মামলা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুই দিনে ৯০০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

২১ নভেম্বর শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ও শুক্রবার (১৯ ও ২০ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে সতর্কবার্তা, স্থায়ী নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দূতাবাসের

এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ৬টি কাভার্ড ভ্যান, ৬টি সিএনজি ও ৩টি মোটরসাইকেলসহ মোট ৪৬টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১টি বাস, ৫টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১টি সিএনজি ও ৬টি মোটরসাইকেলসহ মোট ৩১টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩টি বাস, ৩টি ট্রাক, ৫টি কাভার্ড ভ্যান, ৯টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ মোট ৪৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৫৬টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ১৮৬টি মামলা হয়েছে।

আরও পড়ুন

মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে রাষ্ট্রের দায় কিছুটা মোচনের চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ১৬টি সিএনজি ও ১৫টি মোটরসাইকেলসহ মোট ৪৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ৬টি ট্রাক, ৩টি কাভার্ড ভ্যান, ১০টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ৮৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩২টি বাস, ১৭টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ১৪১টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ৩৬০টি মামলা হয়েছে।

আরও পড়ুন

বন্ধ হচ্ছে কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশি ভিসা কেন্দ্র

ট্রাফিক-গুলশান বিভাগে একটি বাস, দুটি ট্রাক, তিনটি কাভার্ড ভ্যান, ২০টি সিএনজি ও ১০টি মোটরসাইকেলসহ মোট ৯৮টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ২৮২টি গাড়ি ডাম্পিং ও ২০৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাসস

আরও পড়ুন

সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





উপবৃত্তি নিয়ে সুখবর
উপবৃত্তি নিয়ে সুখবর
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৯:৪৯




গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
২১ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৮:১০