• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৫৬:৩০ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব

২১ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৮:১০

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
আ স ম আবদুর রব। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকার উত্তোলক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি, সাবেক বিরোধীদলীয় নেতা, মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রব গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

তার শারীরিক অবস্থার অবনতির খবরে জন্মভূমি বৃহত্তর রামগতি ও কমলনগরের সাধারণ মানুষের মাঝে গভীর উদ্বেগ ও শঙ্কার সৃষ্টি হয়েছে। জাতীয় রাজনীতির এই বর্ষীয়ান নেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আ স ম আবদুর রবের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় স্বজন ও দলীয় নেতাকর্মীরা উদ্বিগ্ন। পরিবারের পক্ষ থেকে কমলনগর উপজেলা জেএসডির সভাপতি ও সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব ও জাতীয় যুব পরিষদ আহ্বায়ক এম এ এহসান রিয়াজ দেশবাসীর কাছে তার রোগমুক্তি ও নেক হায়াতের জন্য দোয়া চেয়েছেন।

আরও পড়ুন

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য: রিজভী

১৯৪৫ সালের ২ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর বেদমা গ্রামে জন্মগ্রহণ করেন আবু সায়েদ মোহাম্মদ আবদুর রব। বাবা আলী আজ্জম ও মা মাজেদা খাতুনের কোলে বেড়ে ওঠা এই রাজনীতিক শৈশব থেকেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ছিলেন। ১৯৫৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ছাত্র আন্দোলনের মাধ্যমে তার সংগ্রামী পথচলা শুরু হয়।

পরবর্তী সময়ে ১৯৬২-এর শিক্ষা আন্দোলন, ছয় দফা ও এগারো দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি সম্মুখসারিতে ভূমিকা রাখেন। ১৯৬৯–৭০ মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৭০–৭১ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হয়ে তিনি ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেন।

১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ছাত্রসমাবেশে স্বাধীন বাংলাদেশের প্রথম মানচিত্রখচিত পতাকা উত্তোলন করেন আ স ম আবদুর রব। পরদিন ৩ মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠের অন্যতম রূপকার ছিলেন তিনি এবং ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবুর রহমানের হাতে সেই পতাকা তুলে দেন। মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের শীর্ষ নেতা এবং মুজিব বাহিনীর পূর্বাঞ্চলীয় জোনের উপ-অধিনায়ক হিসেবে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

আরও পড়ুন

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

১৯৭২ সালের ৩১ অক্টোবর সিরাজুল আলম খান ও মেজর (অব.) এম এ জলিলের সঙ্গে মিলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠন করেন তিনি। বর্তমানে জাসদের একাংশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এরপর ১৯৭৪ সালের ১৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ ও গ্রেফতার হন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পর মুক্তি পেলেও পরবর্তী সময়ে সামরিক আদালতে তার ১০ বছরের কারাদণ্ড হয় এবং ১৯৭৯ সালে উন্নত চিকিৎসার জন্য তাকে পশ্চিম জার্মানিতে পাঠানো হয়।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৬ ও ১৯৯৬ সালে লক্ষ্মীপুর-৪ আসন থেকে এবং ১৯৮৮ সালে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ১৯৯৬ সালে গঠিত মন্ত্রিসভায় যোগ দিয়ে ২০০১ সাল পর্যন্ত নৌপরিবহণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব সামলান।

আরও পড়ুন

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে জনগণই রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু

বৃহত্তর রামগতি ও কমলনগরের উন্নয়ন এবং সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক তাকে স্থানীয় বাসিন্দাদের কাছে আপনজন করে তুলেছে। পবিত্র দিনের উসিলায় মহান সৃষ্টিকর্তার কাছে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা। সূত্র: যুগান্তর

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
২১ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৮:১০




বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:৩৩



৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৫:০৫