• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৪০:৩৭ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা

২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৯:৪৩

নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা

অনলাইন ডেস্ক: নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ হামলায় দুই নেতা নিহতের ঘটনার পর উত্তেজনার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

২০ নভেম্বর শুক্রবার রাতে উপজেলার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা এসব বাড়িতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে কালিয়া উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। এ সময় তাদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

স্থানীয় লোকজন আহত দুইজনকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এ ঘটনায় ক্ষোভ ও প্রতিশোধের জেরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির বাড়ি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এছাড়াও শুক্রবারে কিছু বাড়িতে বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করেছে।

আরও পড়ুন

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


উপবৃত্তি নিয়ে সুখবর
উপবৃত্তি নিয়ে সুখবর
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৯:৪৯




গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
২১ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৮:১০




বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:৩৩