• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:০৪:৩৭ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৬৮২

১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৫:১০

হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৬৮২

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ১০৫ জন নিশ্চিত হামে এবং ১ হাজার ২১৩ জন এর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮ জনে।

১৬ নভেম্বর সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

হেলথ বুলেটিনে বলা হয়— রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৬৮২ জন রোগী এসেছে।

আরও পড়ুন

আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইউনেস্কো

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬৮৮ জন, রাজশাহীতে ৫৩ জন, সিলেটে ২৫২ জন, চট্টগ্রামে ২৬৯ জন, বরিশালে ১৭২ জন, ময়মনসিংহে ৭৯ জন, খুলনায় ১৩২ জন এবং রংপুরে ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

এদিকে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৪২ জন।

আরও পড়ুন

প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট: ইসি

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



প্রথম ধাপে  ১০২৬ ইউপিতে ভোট: ইসি
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট: ইসি
১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৫৩


হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৪:১২