• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:০৪:৩৬ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইউনেস্কো

১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:৫২

আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ইউনেস্কো

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং শিক্ষক প্রশিক্ষণের আধুনিকায়নে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো।

১৬ নভেম্বর সোমবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ।

বৈঠকে সুসান ভাইজ বাংলাদেশের শিক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধি, সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়ন এবং শিক্ষকতা পেশার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৬৮২

তিনি সব মাধ্যমের শিক্ষকদের জন্য সমন্বিত নীতিমালা প্রণয়ন, চাকরিতে যোগদানের আগে প্রশিক্ষণ এবং নিয়মিত পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বাড়ানোর প্রস্তাব তুলে ধরেন। এ ছাড়া শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বরাদ্দ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, যথাযথ মূল্যায়ন, স্বাস্থ্যশিক্ষা ও টেকসই উন্নয়নের বিষয়েও আলোচনা করেন। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ বাজেট বরাদ্দের বিষয়টিও তিনি তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরেন মাহ্দী আমিন। তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে ডিজিটাল শিক্ষাসামগ্রী ও শিক্ষা প্রযুক্তি খাতে বেসরকারি প্রতিষ্ঠানের অংশীদারত্ব বাড়াতে সরকার কাজ করছে।

শিক্ষকদের দক্ষতা ও পাঠদানের মান বাড়াতে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ উদ্যোগের পাশাপাশি মাল্টিমিডিয়া ও আধুনিক শ্রেণিকক্ষ প্রতিষ্ঠার কাজ চলছে। এর মাধ্যমে উন্নত শিক্ষা উপকরণ ও ডিজিটাল শিক্ষাসামগ্রী দেশের প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট: ইসি

এ ছাড়া পাঠদানের গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের জন্য কার্যকর তদারকি ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

বৈঠকে ইউনেস্কোর ঢাকা কার্যালয়ের শিক্ষা বিভাগের প্রধান নরিহিদে ফুরাওকাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



প্রথম ধাপে  ১০২৬ ইউপিতে ভোট: ইসি
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট: ইসি
১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৫৩


হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৪:১২