• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:২৮:২৯ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে ১৮ প্লাটুন বিজিবি-আনসার ও ৮ পেট্রোল এসআরবি মোতায়েন

১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৮:২৭

গাজীপুরে ১৮ প্লাটুন বিজিবি-আনসার ও ৮ পেট্রোল এসআরবি মোতায়েন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: গাজীপুর শিল্প অঞ্চলের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৮ পেট্রোল এসআরবি ও ৬ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে সোমবার এ তথ্য জানা যায়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্র বলছে, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা জোরদার শ্রমিক অসন্তোষ নিরসন উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতেই এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোতায়েনকৃত বিজিবি ও আনসার সদস্যরা গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায় টহল দিচ্ছেন। এছাড়াও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এসআরবি, শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সদস্যরাও সমন্বয় করে কাজ করছেন। বর্তমানে সংশ্লিষ্ট এলাকার শিল্প কারখানাগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

আরও পড়ুন

এআইয়ের ওপর নির্ভরশীল না হয়ে জ্ঞান চর্চায় মনোযোগী হতে হবে: শিক্ষামন্ত্রী

গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে একটি সূত্র বলছে, গাজীপুরের কালিয়াকৈর, কোনাবাড়ী ও কাশিমপুরে ৩১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, গাজীপুর শিল্প অঞ্চল এলাকায় অন্যান্য বাহিনীর পাশাপাশি ৬ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য কাজ করছেন।

আরও পড়ুন

১৭ বছরের লুটপাট ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের চিত্র জাতিকে বোঝাতে না পারাটাই বড় ব্যর্থতা

গাজীপুর ৬৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (পিএসসি) জানান, গাজীপুর শিল্প অঞ্চলের বিভিন্ন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ