• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৪২:২৯ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস

১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৪:১২

হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস

অনলাইন ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়েছেন। তবে কী কারণে তিনি গেছেন এবং কার সঙ্গে সাক্ষাৎ করেছেন এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।

১৬ নভেম্বর সোমবার দুপুরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এ দিন দুপুরের দিকে তিনি মন্ত্রণালয়ে আসেন। তবে মন্ত্রণালয়ে তিনি কার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, তা ওই সূত্র তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, তিনি নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন।

আরও পড়ুন

এআইয়ের ওপর নির্ভরশীল না হয়ে জ্ঞান চর্চায় মনোযোগী হতে হবে: শিক্ষামন্ত্রী

বর্তমানে পিটার হাস জ্বালানি খাতের প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালনের অংশ হিসেবেই তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ সফর করেন। মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে তিনি বেশ আলোচিত হন। যে কারণে তার বর্তমান ঢাকা সফরকে ঘিরেও অনেকের দৃষ্টি রয়েছে এবং তা নিয়ে আলোচনা হচ্ছে। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত তার বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৪:১২