• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৪:১৩ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:২১

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মন্তব্য করে বলেছেন, সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা। ১৭ অক্টোবর শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রবাসে বাংলাদেশিরা যেই দেশেই থাকুক, তাদের সেই দেশের আইন মেনে চলা আবশ্যক।

আরও পড়ুন: বিমানের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

তিনি বলেন, সৌদি আরবে ২ বাংলাদেশির ফাঁসির আদেশ নিয়ে এখনো কিছু জানতে পারেনি বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে জানতে চেয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি— সৌদি আরবের একটি নিজস্ব আইনি কাঠামো আছে। সেই আইনি কাঠামো অনুযায়ী কেউ যদি গর্হিত অন্যায় কাজ করে, তখন সেই আইন অনুযায়ী অভিযুক্তদের সাজা হয়।

শামা ওবায়েদ বলেন, সৌদি মিশনের শ্রম উইং থেকে বার্তা এসেছে— ওই ২ বাংলাদেশি মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে ব্যভিচারে লিপ্ত ছিলেন, যা সৌদি আইনে একটি গর্হিত কাজ হিসেবে গণ্য। ওই আইন অনুযায়ী আদালত ব্যবস্থা নিয়েছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সরকার এখনো কোনোকিছুই জানতে পারেনি। এ জন্য ওই ২ জনের বিস্তারিত জানতে চেয়ে চিঠি দিয়েছে সরকার।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৩৪





ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:৩৭

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি
১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:৩০