• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২০:০৯ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:৩৭

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ১৭ অক্টোবর শনিবার সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল ৪টা ২২ মিনিট আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।

আরও পড়ুন: ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, আগুন ৫টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। এ ছাড়া হতাহত ও কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি সংস্থাটি।

জানা যায়, কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার ছয়তলা ভবনের নিচতলায় স্টোরে আগুন লাগে।

পরে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট এবং গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুনে নিয়ন্ত্রণে কাজ করে।

এটিভি/এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:৩৭

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি
১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:৩০