• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ রাত ০৮:২৮:০৪ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি

১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৩৪

গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে দলের নেতারা। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: গণভোটের রায় কার্যকরসহ ৩ দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি স্পষ্ট জানিয়েছে, বর্তমান সংবিধান সংশোধন কমিটিতে তারা অংশ নেবে না।

১৭ অক্টোবর শনিবার বিকেলে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের ৩ দফা দাবি তুলে ধরেন সদস্যসচিব আখতার হোসেন। জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আখতার হোসেন বলেন, গণভোটের রায় বাস্তবায়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

আরও পড়ুন: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

তিনি আরও বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে এনসিপির অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়াতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেনড়- এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টুপটুপ রিসোর্টের ম্যানেজার আটক
টুপটুপ রিসোর্টের ম্যানেজার আটক
১৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:১১:১২


গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৩৪





ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:৩৭

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি
১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:৩০