• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৫১:১৫ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি নিয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো

১৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫৭:৫৫

ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি নিয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক: ফ্লাইট না থাকায় ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি নিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

১৮ অক্টোবর রোববার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।

মূলত, ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি নিয়েছেন তিনি। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে রওনা হওয়া ইনফান্তিনোর সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নেয়া হয়েছে। বিশ্ব ফুটবলের এই শীর্ষ কর্মকর্তার ঢাকায় স্বল্প সময় অবস্থান করলেও প্রয়োজনীয় প্রস্তুতি আগেই সেরে রেখেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আরও পড়ুন

রোনালদোর অবসর: পর্তুগালের জার্সিতে স্মরণীয় মুহূর্ত ও রেকর্ড

আরও পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালীন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের চার সহসভাপতির জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ফাঁকেও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ফিফা সভাপতির আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল। 
এটিভি/ এমে এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








৭ এএসপিকে বদলি
৭ এএসপিকে বদলি
১১ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৬:১৩