• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৫২:৪৭ (06-Oct-2026)
  • - ৩৩° সে:

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬ অক্টোবর ২০২৬ সকাল ১০:৫৩:৩৮

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক: শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৬ অক্টোবর মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজকের আয়োজনে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের স্মারক উপহার প্রদান, স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলার কর্মসূচি রয়েছে। এছাড়া শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে যাবেন এবং ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করবেন।

এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম নৌযান
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম নৌযান
৬ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩৭:৫৮

টিভিতে আজকের খেলা (৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৬ অক্টোবর)
৬ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩১:৪৫


যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
৬ অক্টোবর ২০২৬ সকাল ১০:১৫:৫৫

দেশের বিভিন্ন জেলায় ৪ দিন বৃষ্টির আভাস
দেশের বিভিন্ন জেলায় ৪ দিন বৃষ্টির আভাস
৬ অক্টোবর ২০২৬ সকাল ১০:১২:৩৪