• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:১১:১১ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

হুমকির কারণে যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরানো হয়েছে: ট্রাম্প

৬ অক্টোবর ২০২৬ সকাল ১০:৪৯:০৪

হুমকির কারণে যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরানো হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে সম্পর্কিত হুমকির কারণে যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটি থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

৫ অক্টোবর সোমবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

ট্রাম্প বলেন, বিমানগুলো সেখানে রাখলে ঝুঁকি তৈরি হতে পারে এমন তথ্য পাওয়ার পর সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। হুমকির সঙ্গে ইরানের যোগসূত্র রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, তারা ইরানের সঙ্গে যুক্ত।

আরও পড়ুন

পশ্চিম তীরে বসতিস্থাপনকারীদের অগ্নিসংযোগকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকট

বোমারু বিমানগুলো যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে ছিল। সম্প্রতি ইরানের ওপর মার্কিন হামলায় এসব বিমান ব্যবহার করা হয়েছিল।

গত সপ্তাহে ঘাঁটির কাছে পাঁচ ব্রিটিশ নাগরিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে গ্রেফতার করা হয়। পরে তাদের জামিনে ছেড়ে দেওয়া হয়। এর আগে ইরানের বিপ্লবী গার্ডস ফেয়ারফোর্ড ঘাঁটিকে বৈধ লক্ষ্য হিসেবে উল্লেখ করেছিল।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, অতিরিক্ত সতর্কতার জন্য বোমারু বিমানগুলো সরানো হয়েছে। তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বিমান সরানোর সঙ্গে ইরানের কথিত ষড়যন্ত্রের সরাসরি কোনো সম্পর্ক নেই। প্রয়োজন অনুযায়ী পেন্টাগন নিয়মিতভাবে সামরিক সম্পদ সরিয়ে থাকে বলেও জানান তিনি।

আরও পড়ুন

স্বর্ণ না কেনার পরামর্শ দিয়ে এবার দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

এদিকে, ন্যাটোর এক সামরিক সূত্র জানিয়েছে, যুক্তরাজ্যে থাকা মার্কিন সামরিক সম্পদের জন্য ইরান এখনো বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে, ইরান ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
২২ নভেম্বর ২০২৬ রাত ১০:২২:০১