• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে আশ্বিন ১৪৩৩ সকাল ১১:২৮:৩৭ (06-Oct-2026)
  • - ৩৩° সে:

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল-দোকানপাট

৬ অক্টোবর ২০২৬ সকাল ১০:৪৩:০১

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল-দোকানপাট

অনলাইন ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দোকানপাট, মার্কেট ও বিপণি বিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ে এসব প্রতিষ্ঠান বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

৫ অক্টোবর সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আগামী ২৩ অক্টোবর থেকে দোকানপাট-শপিংমল খোলা রাখার আগের নির্ধারিত সময়সূচি (বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত) পুনরায় বহাল হবে।

নতুন সময়সূচি কার্যকর করতে দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

এর আগে, ৪ অক্টোবর রোববার শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে রাত ১০টা পর্যন্ত দোকানপাট-মার্কেট খোলা রাখার দাবি জানায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম নৌযান
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম নৌযান
৬ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩৭:৫৮

টিভিতে আজকের খেলা (৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৬ অক্টোবর)
৬ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩১:৪৫


যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
৬ অক্টোবর ২০২৬ সকাল ১০:১৫:৫৫

দেশের বিভিন্ন জেলায় ৪ দিন বৃষ্টির আভাস
দেশের বিভিন্ন জেলায় ৪ দিন বৃষ্টির আভাস
৬ অক্টোবর ২০২৬ সকাল ১০:১২:৩৪