• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৪৩:২৪ (28-Sep-2026)
  • - ৩৩° সে:

নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস

২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৬:৩৯

নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস

ডেস্ক রিপোর্ট: নেপালে ভারি বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সতর্ক করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

২৭ সেপ্টেম্বর রোববার রাতে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস এক সতর্কবার্তায় বাংলাদেশি নাগরিকদের আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

দূতাবাস বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। অব্যাহত বৃষ্টিপাত, ভূমিধস ও তুষারপাতের কারণে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।

কর্তৃপক্ষ ইতোমধ্যে মানাংয়ের বিভিন্ন এলাকায় ট্রেকিং কার্যক্রম স্থগিত করেছে। এর মধ্যে তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা ও ভীমথাং উল্লেখযোগ্য।

এ ছাড়া ভূমিধসের কারণে পোখারা ও আশপাশের এলাকায় সড়ক যোগাযোগ এবং ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হচ্ছে। মুস্তাং, জমসমসহ গান্দাকি প্রদেশের পার্বত্য এলাকায় ভ্রমণের আগে সড়ক পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।

অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ ভূমিধসপ্রবণ পার্বত্য এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ বা ভ্রমণের পরিকল্পনা করার আগে নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ এবং পরিস্থিতি যাচাই করতে বলা হয়েছে।

ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি নদীর তীর ও ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়া পরিস্থিতি যাচাই এবং ট্রাভেল অপারেটর ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেও বলা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, তারা নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী হালনাগাদ তথ্য জানানো হবে।

সূত্র: এনটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫
রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২২:০০

মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৪:১০


দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৮:০৪