• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:০২:১৫ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা

১৯ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৪:০৬

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ, মিছিল, আলোচনা সভা, বিজয় র‍্যালি, রক্তদান ও মেডিক্যাল ক্যাম্প।

১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ও জ্বালাও-পোড়াও শুরু করেছে। একই সময়ে পোশাকশিল্পের সংকট এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও জটিলতা তৈরি হয়েছে। সরকার পরিস্থিতি অনুধাবন করতে না পারলে সংকট আরও ঘনীভূত হতে পারে।

আরও পড়ুন

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সহিংসতায় বুধবার দুজন নিহত হয়েছেন। হাসপাতাল, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেছে। তাঁর দাবি, এসব ঘটনা শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই; ২২টি জেলায় সংঘাত-সহিংসতা হয়েছে। সরকারের ব্যর্থতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ঘোষিত কর্মসূচি প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘জনগণকে নিয়েই আমরা ফ্যাসিবাদকে প্রতিহত করব। সহিংসতা নয়, নিয়মতান্ত্রিকভাবেই আমরা তাদের রুখে দেব। ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না।’

জামায়াতের ঘোষিত কর্মসূচি

আরও পড়ুন

আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন

১. ২১ নভেম্বর: বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সন্ত্রাস-নাশকতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ ও মিছিল।

২. ২৫ নভেম্বর: ঢাকা ছাড়া ১১টি মহানগরীতে একই দাবিতে সমাবেশ ও মিছিল। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন।

৩. ২৬ নভেম্বর: জেলা সংগঠনের উদ্যোগে জেলা সদরে সমাবেশ ও মিছিল।

আরও পড়ুন

জরুরি বৈঠক ডেকেছে এনসিপি

৪. ২৯ নভেম্বর: ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

৫. ৩০ নভেম্বর: দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল।

৬. ২ ডিসেম্বর: পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট সমাধানে ঢাকায় আলোচনা সভা।

আরও পড়ুন

বিপদে পড়ে বিএনপি চিৎকার করছে, ‘মুঝে বাঁচাও, বাঁচাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী

৭. ৬ ডিসেম্বর: স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

৮. ৯ ডিসেম্বর: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

৯. ১০ ডিসেম্বর: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা।

আরও পড়ুন

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর

১০. ১৩ ডিসেম্বর: ঢাকায় ব্যবসায়ী সম্মেলন।

১১. ১৪ ডিসেম্বর: শহীদ বুদ্ধিজীবী দিবস পালন।

বিজয় দিবস ঘিরে বিশেষ আয়োজন

বিজয়ের মাস উপলক্ষে ১৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আরও কয়েকটি কর্মসূচি পালন করবে দলটি। এর মধ্যে রয়েছে—

১. ১৫ ডিসেম্বর: ঢাকায় আলোচনা সভা।

২. ১৬ ডিসেম্বর: রাজধানীসহ সারা দেশে বিজয় র‍্যালি।

৩. ১৯ ডিসেম্বর: শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া।

৪. ২০ ডিসেম্বর: চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা।

৫. ২১ ডিসেম্বর: প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা।

৬. ২৩ ডিসেম্বর: মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা।

৭. ২৬ থেকে ৩১ ডিসেম্বর: দেশব্যাপী রক্তদান কর্মসূচি ও মেডিক্যাল ক্যাম্প আয়োজন। পাশাপাশি যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়া হবে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
১৯ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৪:০৬