• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৮:৫৭:৪৩ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:২৪:০৭

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ সেপ্টেম্বর সোমবার সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক নেতা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা তাঁর সফরসঙ্গী হয়েছেন।

এর আগে ২০ সেপ্টেম্বর রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন।

বক্তব্যে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্বশান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়গুলো তুলে ধরবেন।

পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্ক যাচ্ছেন ৩৫ জন। তাঁদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এ ছাড়া দুই রাজনৈতিক দলের নেতাও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। তাঁরা হলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন।

প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে পররাষ্ট্র সচিব বলেন, কার্যকর সফরের জন্য যতক্ষণ সময় প্রয়োজন, ততদিনই প্রধানমন্ত্রী নিউইয়র্কে থাকবেন। সফরে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ও সুশাসন প্রতিষ্ঠা, রোহিঙ্গা সংকটের সমাধানসহ পাঁচটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশ দুটি পার্শ্ববৈঠকের আয়োজন করেছে।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, বহুপক্ষীয় সফরের কর্মসূচিতে সময় ও পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু যোগ-বিয়োগ হতে পারে।

সূত্র: চ্যানেল২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৫:১২


গাজী নজরুল ইসলাম আমাদের কেউ নন: জামায়াত
গাজী নজরুল ইসলাম আমাদের কেউ নন: জামায়াত
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫০:৪৯


জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪২:১৭




কাপ্তাইয়ে গোসল করতে নেমে কলেজ ছাত্রের মৃত্যু
কাপ্তাইয়ে গোসল করতে নেমে কলেজ ছাত্রের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:২৯:২০