• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:১৫:৪৮ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৬:১০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি।

২০ সেপ্টেম্বর রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে হওয়া সাক্ষা‌তে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত ক‌রেন উভয় পক্ষ।

বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার

উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, কৃষি, জলবায়ু পরিবর্তন, ক্রীড়া, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে সহযোগিতায় জোর দেন প্রতিমন্ত্রী।

তিনি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি আলজেরিয়ায় অধিক পরিমাণে পচনশীল ও পরিবেশ-বান্ধব পাট ও পাটজাত পণ্য রপ্তানির বিষয়ে উৎসাহ প্রদান করেন।

আরও পড়ুন

এমপি গাজী নজরুলের গ্রেফতারের বিষয়ে সংসদে যা জানালেন স্পিকার

প্রতিমন্ত্রী জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অংশীদারিত্ব আরও গভীর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

রাষ্ট্রদূত দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করতে জ্বালানি, ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ, ক্রীড়া, সংস্কৃতি এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২