• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:১৮:১২ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেফতার

২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৪:৪১

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর শেরেবাংলা নগরে আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

২০ সেপ্টেম্বর রোববার দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, শেরেবাংলা নগর থানায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রের দেখানো হয়েছে। এর আগে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল।

পুলিশ জানায়, মামলাটি করেছেন নিহত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ। মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে।

রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম যায়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। মামলায় অপর আসামি ওবায়দুল্লাহর বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এদিকে গত জুলাইয়ে মরিয়ম খাতুনকে ঘিরে কয়েকটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির পক্ষ থেকে তখন জানানো হয়, সাংগঠনিক তদন্তে তাঁর নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকেও অবহিত করা হয়।

সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৫:১২


গাজী নজরুল ইসলাম আমাদের কেউ নন: জামায়াত
গাজী নজরুল ইসলাম আমাদের কেউ নন: জামায়াত
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫০:৪৯


জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪২:১৭