• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৭:৩৩ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

মার্কিন কূটনীতিক সেজে প্রতারণা, যুক্তরাষ্ট্র দূতাবাসের সতর্কবার্তা

১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৪:০৮

মার্কিন কূটনীতিক সেজে প্রতারণা, যুক্তরাষ্ট্র দূতাবাসের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মাধ্যমে প্রতারণার বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাস এক বিশেষ সতর্কবার্তা জারি করেছে। অনলাইনে এ ধরনের সন্দেহভাজন বা প্রতারণামূলক যোগাযোগ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাস, বাংলাদেশের অফিসিয়াল পেজে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা প্রদান করা হয়।

দূতাবাসের বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, মার্কিন দূতাবাসের কোনো কর্মকর্তা বা কর্মী অনলাইনে কখনোই কারো কাছে অর্থ, গিফট কার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য (যেমন- ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড নম্বর) চাইবেন না।

প্রতারণা থেকে সুরক্ষায় দূতাবাস দুটি প্রধান নির্দেশনা দিয়েছে—

* সাড়া দেবেন না

* টাকা পাঠাবেন না

সাধারণ মানুষকে এ ধরনের ভুয়া আইডি সম্পর্কে সচেতন থাকতে এবং প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে মার্কিন দূতাবাস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০







শচীনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন টেলর
শচীনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন টেলর
১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩২