• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে ভাদ্র ১৪৩৩ রাত ০১:৫৩:২০ (16-Sep-2026)
  • - ৩৩° সে:
মার্কিন কূটনীতিক সেজে প্রতারণা, যুক্তরাষ্ট্র দূতাবাসের সতর্কবার্তা

মার্কিন কূটনীতিক সেজে প্রতারণা, যুক্তরাষ্ট্র দূতাবাসের সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মাধ্যমে প্রতারণার বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাস এক বিশেষ সতর্কবার্তা জারি করেছে। অনলাইনে এ ধরনের সন্দেহভাজন বা প্রতারণামূলক যোগাযোগ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাস, বাংলাদেশের অফিসিয়াল পেজে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা প্রদান করা হয়।দূতাবাসের বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, মার্কিন দূতাবাসের কোনো কর্মকর্তা বা কর্মী অনলাইনে কখনোই কারো কাছে অর্থ, গিফট কার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য (যেমন- ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড নম্বর) চাইবেন না।প্রতারণা থেকে সুরক্ষায় দূতাবাস দুটি প্রধান নির্দেশনা দিয়েছে—* সাড়া দেবেন না* টাকা পাঠাবেন নাসাধারণ মানুষকে এ ধরনের ভুয়া আইডি সম্পর্কে সচেতন থাকতে এবং প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে মার্কিন দূতাবাস।