ডেস্ক রিপোর্ট: সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিকে প্রশাসনিক নির্দেশনা দিচ্ছেন, অন্যদিকে দলের নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে বলেছেন তিনি।
১০ জুলাই শুক্রবার দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর এসব নির্দেশনার তথ্য জানান তার প্রেস সচিব সালেহ শিবলী।
তিনি বলেন, বর্ষণে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় এসে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য পরিবার। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে কথা বলছেন। প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।
প্রেস সচিব বলেন, শুধু স্থানীয় প্রশাসনই নয়, বিএনপির চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী দলের মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের অতি দ্রুত দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে এবং তাদের (দুর্গত মানুষ) নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলেছেন। আর্তমানবতার সেবায় সরকার সার্বক্ষণিক তাদের পাশে আছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available