• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:১৫:০৮ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

শনিবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা

১০ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:৪১

শনিবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা

অনলাইন ডেস্ক: রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১১ জুলাই শনিবার শুরু হচ্ছে। এদিন কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিকেল ৩টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ৪টা পর্যন্ত। রাজধানীর সরকারি সাতটি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন ৪ হাজার ৪৯৮টি। ইউনিটটিতে ভর্তি পরীক্ষা দিতে আবেদন করেছেন ২৩ হাজার ৩৬৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সেই হিসাবে আসনপ্রতি লড়বেন পাঁচজন।

মানতে হবে যেসব নির্দেশনা
ভর্তি পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে উপস্থিত হয়ে নির্দিষ্ট আসন গ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত সাতটি কলেজের কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। পছন্দের বিষয়ে ভর্তি হতে হলে ওই নির্ধারিত বিষয়ে অন্তত ৫ নম্বর পেতে হবে।

আরও পড়ুন

গাইড বইওয়ালারা সাবধান, এবার নিশ্চিত ধরা খাবেন: শিক্ষামন্ত্রী

ভর্তি পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য ভর্তিচ্ছুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইট (www.dcu.ac.bd) থেকে জানতে পারবেন।

বাকি দুই ইউনিটের পরীক্ষা কবে, আসন কত
আগামী ১৭ জুলাই ব্যবসায় শিক্ষা ইউনিট ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন দুই শিফটে দুটি ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা।

আর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা হবে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে খেলাধুলা বই: আমিনুল হক

বিজ্ঞান ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৩১ হাজার ৫৫৩টি। ব্যবসায় শিক্ষায় আবেদন করেছেন ১১ হাজার ২৪৪ জন। এ দুটি ইউনিটে আসনসংখ্যা যথাক্রমে- বিজ্ঞানে ৪ হাজার ৭৯৫টি এবং ব্যবসায় শিক্ষায় ১ হাজার ৯৯৭টি। আর তিনটি ইউনিট মিলিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষে আসনসংখ্যা ১১ হাজার ২৯০টি।

এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষা নিয়ে দ্রুত ফল প্রকাশ করা হবে। এরপর ভর্তি নেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরুর দিনক্ষণ ঠিক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজকের রাশিফল: বিয়ের যোগ তৈরি হবে কাদের?
আজকের রাশিফল: বিয়ের যোগ তৈরি হবে কাদের?
২৯ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪০:২৭




আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৯ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৩৮