• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:২১:৪৭ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

১০ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

স্পোর্টস ডেস্ক: সেনেগাল জাতীয় ফুটবল দলকে বিদায় জানিয়েছেন তারকা ফরোয়ার্ড সাদিও মানে। ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকে সেনেগালের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

বিদায়বার্তায় দেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মানে বলেন, ‘এই পতাকার জন্য আমি সবকিছু উৎসর্গ করেছি। দেশের জন্য সর্বোচ্চটা দিয়েছি এবং শেষ পর্যন্ত লড়াই করেছি। আপনাদের অবিচল সমর্থনই আমার সাফল্যের সবচেয়ে বড় প্রেরণা ছিল।’

অবসরের সিদ্ধান্তটি পুরোপুরি অপ্রত্যাশিত ছিল না। এর আগে তিনি জানিয়েছিলেন, মরক্কোয় অনুষ্ঠিত ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) হবে সেনেগালের জার্সিতে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। যদিও পরে তিনি ২০২৬ বিশ্বকাপেও দেশের হয়ে খেলেন।

আরও পড়ুন

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আজ আসছে ভুটান, কাল আসবে ভারত-পাকিস্তান

তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও দেশের ফুটবল থেকে পুরোপুরি সরে দাঁড়াতে চান না মানে। খেলোয়াড়ি জীবন শেষে জাতীয় দলের কোচিং স্টাফ, কোচিং বেঞ্চ বা ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে দেশের সেবায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

ক্লাব ফুটবলে অবশ্য খেলা চালিয়ে যাবেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। বর্তমানে তিনি সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সাল পর্যন্ত।

সেনেগালের জার্সিতে ১৩০টি আন্তর্জাতিক ম্যাচে ৫৪টি গোল করেছেন সাদিও মানে। দেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

আরও পড়ুন

আজ যেসব খেলা দেখা যাবে (২ নভেম্বর ২০২৬)

জাতীয় দলের হয়ে তার সবচেয়ে বড় সাফল্য আসে ২০২১ সালে, যখন সেনেগাল প্রথমবারের মতো আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জেতে। এছাড়া ২০১৯ সালের আসরে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২৫ সালের আফকনজয়ী দলেও তিনি ছিলেন অন্যতম অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ সদস্য।

সূত্র: ইয়েন নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ যেসব খেলা দেখা যাবে (২ নভেম্বর ২০২৬)
আজ যেসব খেলা দেখা যাবে (২ নভেম্বর ২০২৬)
২ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৩:৪৮