• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:১১:২৯ (28-Aug-2026)
  • - ৩৩° সে:

অভিনেতা রাজপাল যাদবের সাজা বহাল

১০ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৫৫

অভিনেতা রাজপাল যাদবের সাজা বহাল

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দায়ের করা চেক বাউন্স মামলায় দোষী সাব্যস্তের রায় বহাল রেখেছেন দিল্লি হাইকোর্ট। তবে ছয় মাসের কারাদণ্ড কমিয়ে তিন মাস করেছেন আদালত।

১০ জুলাই শুক্রবার বিচারপতি স্বর্ণা কান্ত শর্মার বেঞ্চ এ রায় দেন। আদালত অপরাধী প্রবেশন আইনের অধীনে প্রবেশনের সুবিধা চেয়ে করা রাজপাল যাদবের আবেদনও খারিজ করে দেন।

আদালত পর্যবেক্ষণে বলেন, মামলাটি চলাকালে অভিনেতার আচরণ তাকে এ ধরনের সুবিধা পাওয়ার যোগ্য করে না। পাওনা অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে তিনি একাধিকবার সেই অঙ্গীকার ভঙ্গ করেছেন বলেও উল্লেখ করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০১০ সালে নিজের পরিচালনায় নির্মিত আতা পাতা লাপাতা চলচ্চিত্রের জন্য রাজপাল যাদব ৫ কোটি রুপি ঋণ নেন। ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় ঋণ পরিশোধে জটিলতা তৈরি হয়। পরে সাতটি চেক বাউন্স হওয়ার ঘটনায় ২০১৮ সালে আদালত রাজপাল যাদব ও তার স্ত্রী রাধা যাদবকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড দেন।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৪ সালে দিল্লি হাইকোর্ট সাময়িকভাবে ওই সাজা স্থগিত করেন এবং বকেয়া অর্থ পরিশোধে আন্তরিক উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। তবে ঋণের পুরো অর্থ পরিশোধ না হওয়ায় চলতি বছরের শুরুতে অভিনেতার আবেদন খারিজ হয়। এরপর ৫ ফেব্রুয়ারি তিনি তিহার কারাগারে আত্মসমর্পণ করেন। পরে ১৬ ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

সর্বশেষ রায়ে আদালত দোষী সাব্যস্তের সিদ্ধান্ত বহাল রাখলেও কারাদণ্ড ছয় মাস থেকে কমিয়ে তিন মাস নির্ধারণ করেছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জাতীয় সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
জাতীয় সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
২৭ আগস্ট ২০২৬ রাত ০৯:২৮:১৯





কালিহাতীতে দুই মিষ্টির দোকানে জরিমানা
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে জরিমানা
২৭ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪০