• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:১০:০০ (14-Jun-2026)
  • - ৩৩° সে:

ঈদুল আজহা ঘিরে গণমুখী ১০টি বিষয় নিশ্চিত করা হয়েছে: মাহদী আমিন

১ জুন ২০২৬ বিকাল ০৪:৩৪:১৩

ঈদুল আজহা ঘিরে গণমুখী ১০টি বিষয় নিশ্চিত করা হয়েছে: মাহদী আমিন

ডেস্ক রিপোর্ট: এবারের ঈদুল আজহাকে ঘিরে গণমুখী ১০টি বিষয় নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

১ জুন সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ঈদে সরকারের আন্তরিক সদিচ্ছা ও জনকল্যাণমুখী প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নির্বিঘ্ন ঈদযাত্রা, গণপরিবহন ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, শ্রমিকদের বেতন পরিশোধ, গণপরিবহনে চাঁদাবাজি নিয়ন্ত্রণসহ ১০টি গণমুখী বিষয় নিশ্চিত করা হয়।

মাহদী আমিন বলেন, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে উপস্থিত হতে বলা হয়নি, শিক্ষার্থীদের রোদে দাঁড় করা হয়নি। রাষ্ট্রযন্ত্রের ব্যবহার করেনি সরকার। প্রশাসনিক নির্দেশনা নয়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে নিশ্চিত করা হয়েছে।

জ্বালানি তেলের দাম সব দেশেই বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, যে কয়টা দেশ শেষ পর্যায়ে গিয়ে বাড়িয়েছে, বাংলাদেশ তার অন্যতম। অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশে দাম কম। যতটা সম্ভব সীমিত আকারে বাড়ানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us