• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৮:৫৭:৪৩ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

২৯ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২৩:২৬

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ, সিলেট ও নেত্রকোনা জেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বোরো ফসলের কৃষকদের জন্য তিন মাসের খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৯ এপ্রিল বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন মিলনের এক প্রশ্নের জবাবে এ ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকার এই উদ্যোগ নিয়েছে। এর আওতায় সংশ্লিষ্ট তিন জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস খাদ্যশস্য সরবরাহ করা হবে।

এদিকে উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জের হাওরাঞ্চলে পাকা বোরো ধান তলিয়ে যাচ্ছে। এতে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা ও অনিশ্চয়তা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসলের মাঠ জলমগ্ন হয়ে পড়ে। রাতভর ভারী বর্ষণে মঙ্গলবার সকালে অনেক কৃষক ঘুম থেকে উঠে দেখেন তাদের পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
১৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:৪২

Follow Us