• ঢাকা
  • |
  • রবিবার ২২শে চৈত্র ১৪৩২ রাত ০৯:২১:২০ (05-Apr-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৬:৩৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, দুই দেশের মধ্যে যা কিছু চুক্তি বা সমঝোতা হয়েছে, তা প্রকাশ্যেই রয়েছে।

৫ এপ্রিল রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

Ad
Ad

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক বৈঠকে জ্বালানি, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জ্বালানি আমদানির ক্ষেত্রে সরকারের ওপর কোনো ধরনের বাধ্যবাধকতা নেই বলেও তিনি উল্লেখ করেন।

Ad

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের সবচেয়ে বড় দাতা দেশ হিসেবে সহায়তা দিয়ে যাচ্ছে এবং এ সহায়তা অব্যাহত রাখার বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে।

জ্বালানি খাতে সহযোগিতা বিষয়ে মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। কিছু বিষয় কূটনৈতিক কারণে প্রকাশ করা সম্ভব না হলেও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতার আশ্বাস দিয়েছে।

দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, ‘সবচেয়ে সাশ্রয়ী উৎস থেকেই তেল কেনা হবে। ভারত, মধ্যপ্রাচ্য কিংবা যুক্তরাষ্ট্র সব বিকল্পই আমাদের জন্য খোলা রয়েছে।’

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো দেশ চূড়ান্ত হয়নি। দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৫০







Follow Us