• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০৬:২৮ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে

১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২৬:১৩

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে

ডেস্ক রিপোর্ট: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে।

১৩ সেপ্টেম্বর রোববার থেকে রবিউস সানি মাস গণনা শুরু হবে। এ হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত নেয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের মুখ্য বার্তা সম্পাদক মো. কামরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২৬:১৩



আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:২২



সন্দেহভাজন সেই ৯ ক্রিকেটারের বিরুদ্ধে আর অভিযোগ নেই
সন্দেহভাজন সেই ৯ ক্রিকেটারের বিরুদ্ধে আর অভিযোগ নেই
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৩০

প্রেমের টানে চীন থেকে বরিশালে যুবক, ধর্ম পাল্টে বিয়ে
প্রেমের টানে চীন থেকে বরিশালে যুবক, ধর্ম পাল্টে বিয়ে
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৫


রাজধানীতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
রাজধানীতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:২২