• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫৬:৪৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১২:০১

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের স্বপ্ন নির্মাণ, মানসিক বিকাশ, সুশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার প্রস্তুতির লক্ষ্যে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে “অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা”।

স্বপ্নশীলন স্কুলের উদ‍্যোগে মহতী এ আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে শিক্ষা, সন্তান প্রতিপালন, আত্মবিশ্বাস, প্রযুক্তি ও ভবিষ্যৎ দক্ষতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

১২ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. তৌফিক ইমাম।

আরও পড়ুন

রাজধানীর ফার্মগেটে বাসে আগুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক বিপাশা ইয়াসমীন এবং সাবেক কলেজ শিক্ষক ও সংস্কৃতির খেয়ার পরিচালক সরকার আমিরুল ইসলাম।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকার সাবেক শিক্ষক ও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির অতিরিক্ত পরিচালক সাওয়াদ বিন পারভেজ এবং বিশিষ্ট লেখক, প্রশিক্ষক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক নাজমুল হুদা।

এ সময় আরো উপস্থিত ছিলেন- স্বপ্নশীলন পত্রিকার নির্বাহী সম্পাদক এম হাফিজ, এশিয়ান টেলিভিশনের অনলাইন নিউজরুম এডিটর হাবিব খান।

আরও পড়ুন

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

বক্তারা বলেন, বর্তমান পরিবর্তনশীল বিশ্বে শুধু প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিশুদের সৃজনশীলতা, চিন্তাশক্তি, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। সন্তানদের ওপর অতিরিক্ত প্রত্যাশার চাপ না দিয়ে তাদের আগ্রহ, প্রতিভা ও স্বপ্নকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, একটি শিশুর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। শিশুদের মনে বড় স্বপ্ন দেখার সাহস তৈরি করতে পারলেই তারা আগামী দিনের যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯