• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ০২:০৪:৫০ (29-Jul-2026)
  • - ৩৩° সে:

শিল্পখাতে গ্যাস সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

২৯ জুলাই ২০২৬ দুপুর ১২:৫৩:৪১

শিল্পখাতে গ্যাস সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক: শিল্পখাতে গ্যাসের সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৯ জুলাই বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্পখাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেন বিটিএমএ সভাপতি।

শওকত আজিজ রাসেল বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিতবোধ করছেন।

পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে বলে জানান বিটিএমএ সভাপতি।

সূত্র: কালের কণ্ঠ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের ৯ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস
দেশের ৯ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস
২৯ জুলাই ২০২৬ দুপুর ১২:৩৫:০৫







Follow Us