• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৪৪:১৬ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

কোস্টগার্ডের আধুনিক ৫ জাহাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২১ জুন ২০২৩ সকাল ১১:৫৪:১৩

কোস্টগার্ডের আধুনিক ৫ জাহাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কোস্টগার্ডের জন্য আধুনিক পাঁচটি জাহাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ জুন বুধবার সকাল ১০টায় গণভবন থেকে পতেঙ্গা জেটিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি নতুন সংযোজিত এই নৌযানগুলো কমিশনিং করেন।

নতুন সংযোজিত এই নৌযানগুলোর মধ্যে দুটি নবনির্মিত ইনশোর পেট্রোল ভেসেল, দুটি টাগবোট এবং একটি ভাসমান ক্রেন।

নৌযানের কমিশনিং উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে কোস্টগার্ডের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি এই বাহিনীর আধুনিকায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

আরও পড়ুন

দ্বীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে পিবিআই

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান প্রমূখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০