নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের শাসনামলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগে অনুসন্ধান ও তদন্ত চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার।


প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শিমুল বিশ্বাস আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে প্রশাসনে দলীয়করণ, বরখাস্ত, বাধ্যতামূলক অবসর এবং ওএসডি হওয়া কর্মকর্তার সংখ্যা সম্পর্কে জানতে চান।

জবাবে প্রতিমন্ত্রী জানান, ওই সময় প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৩৯ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।
তিনি আরও বলেন, বিসিএস নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ বিষয়ে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available