• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৫১:৫৭ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা

১৬ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০৭:৫০

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় নিজ সংসদীয় এলাকা সরাইলের হাসপাতাল নিজেই একটা রোগীর মতো বলে উল্লেখ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে সংসদে তিনি এ কথা বলেন।

Ad
Ad

নিজ সংসদীয় এলাকার স্বাস্থ্য সেবার বেহাল দশা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের জন্য একটি হাসপাতাল আছে যেটি মাত্র ৫০ শয্যা বিশিষ্ট। এবং হাসপাতালটা নিজেই একটা রোগীর মতো।

Ad

তিনি আরও বলেন, এখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, কর্মচারী, চাহিদা মাফিক ঔষধ, আধুনিক যন্ত্রপাতি সবকিছুর সংকট বিদ্যমান। আমাদের হাসপাতালে ১০ কোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর ঠিকাদার পালিয়ে গেছে। এখন পুরাতন দোতলা ভবনে কাজ চালানো হচ্ছে। আমাদের এই হাসপাতালে ৬৪টি পদ শূন্য রয়েছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








জুতার ভেতরে মিলল শতশত ইয়াবা, গ্রেফতার ১
জুতার ভেতরে মিলল শতশত ইয়াবা, গ্রেফতার ১
১৬ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩২:৩৫




Follow Us