• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৯:১৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ব্যাংকিং খাতে মূলধন ঘাটতি কমাতে সহায়তা দেবে আইএফসি

১৬ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০৯:১৩

ব্যাংকিং খাতে মূলধন ঘাটতি কমাতে সহায়তা দেবে আইএফসি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংকিং খাতে ক্রমবর্ধমান মূলধন ঘাটতি কমাতে এবং আন্তর্জাতিক বাণিজ্যে গতি ফেরাতে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক গোষ্ঠীর প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।

১৫ এপ্রিল বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্তকালীন বৈঠকের সাইডলাইনে অনুষ্ঠিত এক সভায় সংস্থাটি এই সহায়তার প্রতিশ্রুতি দেয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে আইএফসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকিং খাত সংস্কার, আর্থিক স্থিতিশীলতা এবং বেসরকারি খাত উন্নয়নে সম্ভাব্য বিনিয়োগ ও সহায়তা নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন

২৪ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলার

বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, আইএফসি শুধু ব্যাংকিং খাতের মূলধন ঘাটতি মোকাবিলায় নয়, বরং বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্প পুনরায় চালু করতেও সহায়তা দিতে আগ্রহী। বিশেষ করে, মূলধন সংকটে থাকা বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে সহায়তার জন্য বড় ধরনের অর্থায়নের পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের ব্যাংকিং খাতে চলমান চাপ কমাতে আইএফসির এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে আর্থিক খাতের স্থিতিশীলতা বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

সরকার ব্যাংকিং খাত সংস্কারে কাজ করছে এবং আইএফসির সহায়তা সেই প্রচেষ্টাকে আরও গতিশীল করবে বলেও জানান অর্থমন্ত্রী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০