• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৫১:৫৭ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

রাজধানীর মোহাম্মদপুরে ছুরিকাঘাতে যুবক খুন

১৬ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫৬:৪৯

রাজধানীর মোহাম্মদপুরে ছুরিকাঘাতে যুবক খুন
“প্রতীকি ছবি”

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় তিন দিনের ব্যবধানে আবারও খুনের ঘটনা ঘটেছে। বেড়িবাঁধ এলাকায় পূর্ব শত্রুতার জেরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুল (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

১৫ এপ্রিল বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে সাদেক খান ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

পুলিশ জানায়, বেড়িবাঁধের তিনরাস্তা মোড় থেকে হাজারীবাগগামী সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় আসাদুলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Ad

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা জানান, নিহতের বুক ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আসাদুল হকের বাড়ি বরিশালের গৌরনদী এলাকায়। তিনি বর্তমানে মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের একটি বাসায় ভাড়া থাকতেন। তার বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মুন্না, নয়ন ও মিরাজসহ কয়েকজন এ ঘটনায় জড়িত থাকতে পারেন।

এর আগে গত ১২ এপ্রিল মোহাম্মদপুরের রায়েরবাজার বটতলা এলাকায় প্রকাশ্যে এলেক্স ইমন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। পরপর এ ধরনের ঘটনায় এলাকায় উদ্বেগ বাড়ছে।

পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








জুতার ভেতরে মিলল শতশত ইয়াবা, গ্রেফতার ১
জুতার ভেতরে মিলল শতশত ইয়াবা, গ্রেফতার ১
১৬ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩২:৩৫




Follow Us