• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৮:০৯ (18-Aug-2026)
  • - ৩৩° সে:
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

অনলাইন ডেস্ক: ৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।২৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, উত্তীর্ণ প্রার্থীদের তালিকা কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১০ আগস্ট থেকে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।পিএসসি জানিয়েছে, ৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি পদ ক্যাডার এবং বাকি পদগুলো নন-ক্যাডার।ক্যাডার পদগুলোর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ ৬৫০ জন, প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ দেওয়া হবে।এদিকে, চাকরিপ্রত্যাশীদের একটি অংশের দাবি, শুধু দ্রুত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করলেই হবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন প্রয়োজনীয় যাচাই-বাছাই কার্যক্রমও একই সঙ্গে দ্রুত সম্পন্ন করতে হবে। তাদের মতে, এ প্রক্রিয়া সমান্তরালভাবে এগোলে নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করা এবং সময়মতো নিয়োগ নিশ্চিত করা সম্ভব হবে।উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদন গ্রহণ শুরু হয় ৪ ডিসেম্বর এবং চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০ ফেব্রুয়ারি প্রকাশিত প্রিলিমিনারি ফলাফলে ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে ৯ এপ্রিল থেকে দেশব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।