• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:২০:৪১ (24-Jul-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানি জানি না: স্পিকার

২৪ জুলাই ২০২৬ দুপুর ০২:২৭:৫৯

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানি জানি না: স্পিকার

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের বিষয়ে কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

২৪ জুলাই শুক্রবার চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

স্পিকার বলেন, তিনি গত কয়েক দিন দেশের বাইরে ছিলেন। এ কারণে রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত কোনো বিষয় সম্পর্কে অবগত নই।

তিনি জানান, মূলত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাতেই ব্যাংককে গিয়েছিলেন। নির্ধারিত সময়ের আগেই সব পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ায় দুদিন আগে দেশে ফিরে এসেছেন।

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশে না থাকায় এ সময়ে কী ঘটেছে বা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানা নেই।

তবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে প্রক্রিয়া কী হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তাকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

স্পিকার আরও বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি পদত্যাগ করলে স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

এর আগে বৃহস্পতিবার থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে পারেন। তবে বর্তমানে যে আলোচনা চলছে, তা কেবল গুঞ্জন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রক্রিয়া শুরু হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পশ্চিম তীরে বন্দুক হামলায় ইসরায়েলি নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ইসরায়েলি নিহত
২৪ জুলাই ২০২৬ বিকাল ০৩:০৪:১৩





সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার
২৪ জুলাই ২০২৬ দুপুর ০১:০৯:৪৬





Follow Us